ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালে চাকরি
ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
প্রতিষ্ঠানটি অ্যানেস্থেশিয়া অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল
পদের নাম: অ্যানেস্থেশিয়া অ্যাসিস্ট্যান্ট
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি (এমএটিএস)/ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি বা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা।
তবে এসএসসি পর্যন্ত বিজ্ঞান।
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা, দীর্ঘক্ষণ পরিচর্যা এবং চাপের মধ্যে কাজ করার মানসিক শক্তি।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: ১৮, ০০০-২০,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক ছুটি নগদকরণ, অসুস্থ ছুটি নগদকরণ, মহিলা কর্মচারীদের জন্য প্রদত্ত মাতৃত্বকালীন ছুটি, বিনামূল্যে প্যাথলজি এবং মাইক্রোবায়োলজি পরীক্ষা, বৈশাখি ভাতা, কল্যাণ তহবিল (চিকিৎসা দাবি, জীবন কভারেজ, ইত্যাদি), হাসপাতালের নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২০ অক্টোবর ২০২৪ পর্যন্ত।