চাকরি দেবে দৈনিক জনকণ্ঠ
দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক ‘দৈনিক জনকণ্ঠ’ পত্রিকা এবং এর অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মের বিজ্ঞাপন বিভাগে লোক
নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীগণকে সদ্য তোলা দুই কপি রঙ্গিন পাসপোর্ট সাইজ ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও
জীবন বৃত্তান্তসহ নিম্ন ঠিকানায় (মোবাইল নম্বর উল্লেখপূর্বক) ই-মেইল অথবা ডাকযোগে অতিসত্বর আবেদনপত্র প্রেরণ করার জন্য বলা হলো।
প্রার্থী কিছু বিষয়ে পারদর্শী হতে পারলে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে, যা নিম্নরূপ:
১। ভালো আলোচনার দক্ষতা।
২। সৃজনশীল এবং উদ্ভাবনী চিন্তা করার ক্ষমতা।
৩। উদ্যমী, সক্রিয়, ফলাফল ভিত্তিক এবং কঠোর পরিশ্রমী।
৪। নতুন গ্রাহক খোঁজার সঙ্গে পরিকল্পনা করার যোগ্যতা থাকতে হবে।
৫। যুক্তিসঙ্গত মার্কেটিং করার কৌশল অবলম্বন করা।
৬। দৈনিক, সাপ্তাহিক ও মাসিক বিক্রয় লক্ষ্য এবং সংগ্রহ অর্জন করা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক/স্নাতকোত্তর, অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনের শেষ তারিখ: ৩০-১১-২০২৪ ইং।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
মানব সম্পদ বিভাগ
জনকণ্ঠ ভবন
২৪/এ, রাশেদ খান মেনন সড়ক, (নিউ ইস্কাটন) জিপিও বক্স নং-২৭২৫, ঢাকা-১০০০।
E-mail: [email protected]
সূত্র:দৈনিক জনকণ্ঠ ৩১অক্টোবর ২০২৪ইং
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

