বৃহস্পতিবার (২১ নভেম্বর) আদালত এ তথ্য জানিয়েছেন।
আইসিসির প্রসিকিউটর করিম খান গত ২০ মে ঘোষণা করেছিলেন যে তিনি ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা এবং গাজায় ইসরায়েলি সামরিক প্রতিক্রিয়ার সঙ্গে সম্পর্কিত কথিত অপরাধের জন্য গ্রেপ্তারি পরোয়ানা চান।
আইসিসির এখতিয়ার এবং গাজায় যুদ্ধাপরাধের অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল।
ইসরায়েল দাবি করেছে, তারা আল-মাসরি, যিনি মোহাম্মদ দেইফ নামেও পরিচিত, তাকে বিমান হামলা করে হত্যা করেছে। তবে হামাস এই দাবিটি নিশ্চিত বা অস্বীকার করেনি।