বৃহস্পতিবার (২১ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি বাহিনীর অভিযানের শুরু থেকে এ পর্যন্ত গাজা মোট নিহত হয়েছেন ৪৪ হাজার ৫৬ জন এবং আহত হয়েছেন আরও ১ লাখ ৪ হাজার ২৬৮ জন ফিলিস্তিনি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের ধারণা, নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। কারণ যেসব মৃতদেহ ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছে, সেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি এবং গণনার মধ্যেও ধরা হয়নি।