দেশটির গণমাধ্যম জিও নিউজের এক সূত্র বলছে, বিক্ষোভে সংঘাতের আশঙ্কা করে বিশেষ স্কোয়াড গঠন করা হয়েছে। এ স্কোয়াডে ৯ হাজার সদস্য রয়েছেন, যারা পিটিআইয়ের যুব শাখার সদস্য। এ স্কোয়াড মিছিলের সামনের দিকে অবস্থান করবে। তাদের কাছে পুলিশের শেল প্রতিরোধক বিশেষ সুরক্ষাব্যবস্থা থাকবে। তারা নিজেদের নিরাপত্তার কথা না ভেবে এ বিক্ষোভে অংশ নেবেন বলে জানিয়েছে জিও নিউজ।
অন্যদিকে বিক্ষোভ দমনে ব্যাপক তোড়জোড় শুরু করেছে পাকিস্তান সরকার। গণমাধ্যমগুলো বলছে, বিক্ষোভের দিন ইসলামাবাদ শহর পুরোপুরি বন্ধ করে দেয়ার পরিকল্পনা করা হচ্ছে। ২৪ ও ২৫ তারিখ শহরজুড়ে মোবাইল নেটওয়ার্ক সার্ভিস বন্ধেরও ঘোষণা দেয়া হয়েছে।