বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন

নিহত আইনজীবীকে নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার

ডেস্ক রিপোর্ট / ২৭৯ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
নিহত আইনজীবীকে নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার

মঙ্গলবার চট্টগ্রামে নির্মমভাবে খুন হওয়া আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী বলে দাবি করে কিছু ভারতীয় গণমাধ্যম অপপ্রচার চালাচ্ছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেছে, দাবিটি মিথ্যা এবং এটি অসৎ উদ্দেশ্য নিয়ে ছড়ানো হচ্ছে।

প্রেস উইং জানায়, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের পেশকৃত ওকালতনামা থেকে দেখা যায় যে তার আইনজীবীর নাম অ্যাডভোকেট শুভাশীষ শর্মা।

প্রধান উপদেষ্টার প্রেস উইং সকলকে যে কোন প্রকার উস্কানিমূলক, মিথ্যা প্রতিবেদন প্রচার থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছে।

মঙ্গলবার চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা সংলগ্ন লালদিঘি এলাকায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে বিক্ষোভরতদের সঙ্গে সংঘর্ষে সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। এ সংঘর্ষের ঘটনা ঘটে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে আদালত ভবনের প্রবেশমুখে রঙ্গম কনভেনশন হলের সামনে এ ঘটনা ঘটে।

প্রসঙ্গত, চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে সংঘর্ষের ঘটনায় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ইসকন সদস্যদের বিরুদ্ধে।


এই বিভাগের আরো খবর