মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

ইরান যুদ্ধবিরতি ঘোষণা করেছে

ডেস্ক রিপোর্ট / ৩৩১ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
ইরান যুদ্ধবিরতি ঘোষণা করেছে

ইরান যুদ্ধবিরতি ঘোষণা করেছে

ইসরাইলে রাতভর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে যে রাতের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরাইল তাদের সঙ্গে যুদ্ধবিরতি শুরু করেছে।এরআগে, সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইসরাইল ও ইরান একটি ‘সম্পূর্ণ ও সর্বাত্মক’ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

নিজের মালিকানাধীন সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ তথ্য জানান বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।তিনি আরও জানান, প্রথম ১২ ঘণ্টা ইরান যুদ্ধবিরতি পালন করবে এবং পরবর্তী ১২ ঘণ্টা তা অনুসরণ করবে ইসরাইল।


এই বিভাগের আরো খবর