বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট / ২৫১ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা

গৃহবধূকে ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনা কাটতে না কাটতেই এবার কুমিল্লার মুরাদনগরে মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে উপজেলার বাঙ্গরা থানার আকবপুর ইউনিয়নের কড়াইবাড়ি গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে।

এ ঘটনায় নিহতরা হলেন- রুবি বেগম (৫৮), তার ছেলে রাসেল (৩৫) ও মেয়ে জোনাকি আক্তার (২৭)।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গ্রামবাসীরা অভিযোগ করেছেন, এই তিনজন দীর্ঘদিন ধরে মাদক চোরাকারবারের সঙ্গে জড়িত। স্থানীয়রা তাদের পিটিয়ে হত্যা করেছেন। আমরা ঘটনা তদন্ত করছি।’

 

সিলেটের চাকরির খবর/রায়/সি


এই বিভাগের আরো খবর