মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

মোসাদের পরিকল্পনা ভেস্তে দিলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক / ৩৩৪ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
Oplus_131072

মোসাদের পরিকল্পনা ভেস্তে দিলো ইরান

তেহরানের উদ্দেশে যাওয়ার আগেই বিপুল সংখ্যক অস্ত্র আটক করেছে ইরান। এতে প্রায় ৬০ হাজার অস্ত্র জব্দ করা হয়েছে এবং একই সঙ্গে মোসাদের প্রশিক্ষিত একটি সন্ত্রাসী চক্র ভেঙে দেয়া হয়েছে বলে দেশটির নিরাপত্তা বাহিনী দাবি করেছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরেছে তেহরানভিত্তিক ইরানি সংবাদমাধ্যম প্রেস টিভি। ইরানি কর্তৃপক্ষ দাবি করেছে, সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভকে কাজে লাগিয়ে এই চক্র প্রাণঘাতী হামলা চালাচ্ছিল। শান্তিপূর্ণভাবে শুরু হওয়া আন্দোলন ধীরে ধীরে বিদেশি মদদপুষ্ট সহিংসতায় রূপ নেয়।

প্রতিবেদনে আরও বলা হয়, নির্ধারিত মূল হোতাদের কাছ থেকে বিভিন্ন ধরনের অস্ত্র ও নগর যুদ্ধের সরঞ্জাম পাওয়ার পর চক্রটির সদস্যরা রাজধানীর বিভিন্ন সড়কে চলাচল করে এবং নির্বিচারে গুলি চালায়। এতে শত শত মানুষ নিহত ও আহত হয়।

সি/চা/খ/তানিশা


এই বিভাগের আরো খবর