বাগেরহাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।বুধবার সকাল সাড়ে নয়টার দিকে খুলনা মংলা মহাসড়কের চুল কাটি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত তিনজনই মোটরসাইকেল আরোহী। এ খবর নিশ্চিত করেছেন কাটাখালি হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ জাফর আহমেদ।
পুলিশ জানায়, মংলা থেকে মোটরসাইকেল আরোহী তিনজন খুলনার উদ্দেশ্যে যাচ্ছিলেন, পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে একজন একজন নিহত হন। আহত দুজনকে ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে আনা হলে তাদের দুজনকে মৃত্যু ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
তবে নিহত তিনজনের পরিচয় এখনও জানাতে পারিনি পুলিশ।