সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

বিয়ের পাত্রী না পেয়ে ২৯ পুরুষের আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক / ১৮২ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
বিয়ের পাত্রী না পেয়ে ২৯ পুরুষের আত্মহত্যা

ভারতের মহারাষ্ট্রের জলগাঁও জেলায় চলতি বছরের প্রথম ছয় মাসে ৩৮৩ জন পুরুষ আত্মহত্যা করেছেন। পুলিশের হিসাবে, এসব ঘটনার মধ্যে ২৯টির ক্ষেত্রে বিয়ের জন্য পাত্রী না পাওয়ার বিষয়টি কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

মহারাষ্ট্র পুলিশের তথ্য অনুযায়ী, গত ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত এসব আত্মহত্যার তথ্য সংগ্রহ করা হয়। এতে বিয়ে ছাড়াও মাদকাসক্তি, হতাশা, পারিবারিক সমস্যা ও ঋণের মতো বিভিন্ন কারণ উঠে এসেছে।

তবে বিয়ের জন্য পাত্রী না পাওয়ার বিষয়টি ২৯টি আত্মহত্যার ঘটনায় সামনে আসার পর জলগাঁওয়ে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, সত্যিই কি শুধু বিয়ে না হওয়ার কারণেই এসব পুরুষ আত্মহত্যা করেছেন, নাকি এর পেছনে রয়েছে আরও জটিল সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতা?

জলগাঁওয়ের বিভিন্ন গ্রামে তরুণ, তাদের পরিবার, নারী এবং বিষয়টি নিয়ে গবেষণা করা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে জানা গেছে, সেখানে বিয়ে এখন আর শুধু ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয় নেই। চাকরি, জমির মালিকানা, জাতি, পারিবারিক দায়িত্ব, অভিবাসন, নারীদের পরিবর্তিত প্রত্যাশা এবং পুরুষদের ওপর সামাজিক চাপসহ নানা বিষয় বিয়ের সিদ্ধান্তকে প্রভাবিত করছে।


এই বিভাগের আরো খবর