বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

এলোপাথাড়ি গুলিবর্ষণ, দক্ষিণ আফ্রিকায় নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক / ১৯ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এলোপাথাড়ি গুলিবর্ষণ, দক্ষিণ আফ্রিকায় নিহত ১১

দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চলীয় কোয়াজুলু-নাটাল প্রদেশের একটি আবাসিক বাড়িতে গভীর রাতে বন্দুকধারীদের এলোপাথাড়ি গুলিবর্ষণে অন্তত ১১ জন নিহত এবং ৩ জন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

দক্ষিণ আফ্রিকাভিত্তিক টেলিভিশন সংবাদ চ্যানেল ইএনসিএ জানিয়েছে, ডারবানের দক্ষিণে অবস্থিত কোয়ামাধুথা টাউনশিপে এই হামলার ঘটনা ঘটে। হামলায় নিহতদের মধ্যে একজন গর্ভবতী নারীও রয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।

মঙ্গলবার স্থানীয় সময় রাত ১১টার আগে অজ্ঞাতপরিচয় একদল সশস্ত্র হামলাকারী টাউনশিপের একটি বাড়িতে ঢুকে ভেতরে অবস্থানরত মানুষের ওপর হঠাৎ গুলি চালাতে শুরু করে। এতে ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পথে আরেক ব্যক্তি প্রাণ হারান।স্থান ত্যাগ করার আগে হামলাকারীরা বাড়িওয়ালার একটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়।ভয়াবহ এই হামলার নেপথ্যের কারণ এখনও জানা যায়নি। পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি কিংবা কোনো সন্দেহভাজনকে শনাক্ত করতে পারেনি।


এই বিভাগের আরো খবর