শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

জৈন্তাপুরে ৯৮ পিস ভারতীয় কম্বল জব্দ, আটক-২

জৈন্তাপুর প্রতিনিধি / ৯৫ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
জৈন্তাপুরে ৯৮ পিস ভারতীয় কম্বল জব্দ, আটক-২

জৈন্তাপুরে ৯৮ পিস ভারতীয় কম্বল জব্দ, আটক-২

 সিলেটের জৈন্তাপুর উপজেলায় পর্যটকবাহী বাস থেকে ৯৮ পিস ভারতীয় কম্বল জব্দ করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।শুক্রবার সন্ধ্যায় জৈন্তাপুর থানার সম্মুখে জাফলং থেকে ঢাকাগামী ঢাকা মেট্রো-ব ১২-৫৪৩২ নং পর্যটকবাহী বাসে তল্লাশি চালিয়ে ৯৮ পিস ভারতীয় কম্বল জব্দ করা হয়। এসময় বাসের কন্ট্রাক্টর ও এক ব্যবসায়ী সহ ২জন কে আটক করা হয়।

আটককৃতরা হলো গাইবান্ধা জেলার আতিক হাসান লাজু (৩২) ও খুলনা জেলার মোঃ আলমগীর কবির (৩৩)।এব্যাপরে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আল আমিন বলেছেন, কম্বলগুলো ক্রয়-বিক্রয় সংক্রান্ত কোন বৈধ কাগজ পত্র না থাকা জব্দ করা হয়েছে এবং এর সাথে জড়িত ২জন কে আটক করা হয়। এদের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


এই বিভাগের আরো খবর