মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৩০ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক

প্রেস বিজ্ঞপ্তি / ৯০ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৩০ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৩০ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক

অদ্য ২৪ নভেম্বর ২০২৬ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট সীমান্তবর্তী এলাকায় বিছনাকান্দি, প্রতাপপুর, উৎমা, মিনাটিলা, তামাবিল, সংগ্রাম বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে ভারতীয় গরু, মহিষ, টমেটো, কম্বল, চকলেট, কসমেটিকস, জুস, বিস্কুট, ফেন্সিডিল এবং অবৈধভাবে পাথর পরিবহনে ব্যবহৃত ইঞ্জিন চালিত ট্রলি, বাংলাদেশ হতে পাচারকালে রসুন আটক করতে সক্ষম হয়।

আটককৃত চোরাচালানী মালামালের আনুমানিক *সিজার মূল্য ৩০ লক্ষ ৮৪ হাজার ০৭ শত ৯৯ টাকা*। এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে এ সকল চোরাচালানী মালামাল আটক করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

http://সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৩০ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক


এই বিভাগের আরো খবর