নিয়োগ দিচ্ছে কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল-সিলেট
অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, কর-১ শাখা, ঢাকার নথি নং-০৮.০০.০০০০.০০০.০৩৭.১১.০০০১. ২৪.৩৬৯; তারিখ: ২৭ সেপ্টেম্বর ২০২৬খ্রি. অনুযায়ী প্রাপ্ত ছাড়পত্রের ভিত্তিতে কর অঞ্চল-সিলেট এর অধীনে [চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬ অনুযায়ী। গ্রেড-১৩ হতে গ্রেড-২০ পর্যন্ত নিম্নোক্ত ৬টি ক্যাটাগরির ৩৬টি শূন্য পদে সরাসরি কোটায় অস্থায়ী জনবল নিয়োগের লক্ষ্যে কর অঞ্চল-সিলেট এর অধিক্ষেত্রাধীন সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণের নিকট হতে নিম্নবর্ণিত পদসমূহের পার্শ্বে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শর্তসাপেক্ষে টেলিটক বাংলাদেশ লিমিটেড এর https://syltax.teletalk.c ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র আহবান করা যাচ্ছে। উল্লেখ্য অনলাইন (Online) ব্যতীত কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।
২. পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিটি কর অঞ্চল-সিলেট এর ওয়েবসাইট https://www.taxeszonesylhet.gov.bd এবং https://syltax.teletalk.com.bd/ অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জব পোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য https://www.taxeszonesylhet.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।
৩. উল্লেখ্য, আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০২/১২/২০২৬ খ্রি. সকাল ১০.০০ ঘটিকা এবং আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২২/১২/২০২৬ খ্রি. বিকাল ০৫.০০ ঘটিকা পর্যন্ত।
** Online এর আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যেকোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
* শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময়ে নিয়ে অনলাইন-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান সম্পন্ন করতে পরামর্শ দেওয়া যাচ্ছে।
কর অঞ্চল-সিলেট এর ওয়েবসাইটে প্রবেশ এর QR Code কর অঞ্চল-সিলেট এর টেলিটক পোর্টালে প্রবেশ এর QR Code
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিতে চোখ রাখুন।
