সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজ, সিলেট-এ নিম্নবর্ণিত বিভাগে উল্লেখিত পদে নিয়োগের জন্য যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে।
শর্তসমূহ: আগ্রহী প্রার্থীগন আগামী ২৬ আগষ্ট, ২০২৩ ইং তারিখ বেলা ৩ ঘটিকার মধ্যে নিম্নস্বাক্ষরকারী বরাবরে আবেদনপত্র ডাকযোগে/
সরাসরি প্রেরণ করতে হবে। আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা, হালনাগাদ বিএমএন্ডডিসি রেজিস্ট্রেশন (পোষ্ট গ্র্যাজুয়েট ডিগ্রীর
ক্ষেত্রে বিএমএন্ডডিসি কর্তৃক স্বীকৃতির রেজিষ্ট্রেশনের সনদ জমা হতে হবে) ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত অনুলিপি এবং বিএমএন্ডডিসি
অনুমোদিত জার্নালে প্রকাশিত পাবলিকেশনের ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে), সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ৩ (তিন) কপি ছবিসহ পূর্ণ জীবন
বৃত্তান্ত দাখিল করতে হবে। অত্র প্রতিষ্ঠানে কর্মরত অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক এবং প্রভাষকগণ চাকুরী নিয়মিতকরনের
লক্ষ্যে আবেদন করতে পারবেন। কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের তারিখ জানানো হবে বিধায় আবেদনপত্রে অবশ্যই
যোগাযোগের ঠিকানা এবং মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। সাক্ষাৎকার গ্রহনের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। কর্তৃপক্ষ
কোন কারণ দর্শানো ব্যতিত যে কোন আবেদন গ্রহণ ও বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
অধ্যক্ষ
সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজ
প্লট-১২, ব্লক-ই, মেইন রোড,
শাহজালাল উপশহর, সিলেট।
ই-মেইল : [email protected]
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

সূত্র: ঢাকা ট্রিবিউন ১৪ আগষ্ট ২০২৩ইং