শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট / ৩৪৬ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ৯ মার্চ, ২০২৪
সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নয়নাভিরাম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামছে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ ও ওয়ানিন্দু হাসারাঙার শ্রীলঙ্কা। প্রথমবারের মতো লঙ্কানদের টি-২০ সিরিজে হারানোর ইতিহাসের সামনে দাড়িয়ে আছে নতুন রূপের বাংলাদেশ।

এই সমীরণ মাথায় নিয়ে প্রথম দুই ম্যাচের মতো আজও টস ভাগ্যে হ্যাটট্রিক ‍পূর্ণ করলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম দুই টি-টোয়েন্টির মতো এই ম্যাচেও টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন তিনি।

শনিবার (৯ মার্চ) চায়ের শহর সিলেটে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম দুই ম্যাচের সেরা একাদশে এই ম্যাচেও কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ।


এই বিভাগের আরো খবর