সিরিজের প্রথমটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারীরা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।
নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে একাদশ থেকে এই ম্যাচে তিনটি পরিবর্তন এসেছে। এনামুল, রিশাদ ও মোস্তাফিজের জায়গায় মাহমুদউল্লাহ, তাসকিন ও তাইজুল একাদশে এসেছেন।
বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ ও তানজিম হাসান।