মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর ২টায় সিলেটের বিয়ানীবাজার চারখাই নয়াগ্রামে গরীব ও অসহায়দের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
চারখাই নয়াগ্রামের প্রবীণ মুরব্বি ইসলাম উদ্দিনের সভাপতিত্বে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গণমাধ্যম কমিশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল মোক্তাদির।
এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গণমাধ্যম কমিশন সিলেট বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সিনিয়র রিপোর্টার সুনির্মল সেন, স্থানীয় মেম্বার সিদ্দিকুর রহমান, সাবেক মেম্বার আসাব উদ্দিন, শিক্ষক আব্দুল মালিক, গণমাধ্যম কমিশনের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন খান, দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার সিলেট প্রতিনিধি রুবেল আহমদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী আব্দুর রহিম, সাংবাদিক বাবুল খাঁন মুন্না, সাংবাদিক সেলিম আহমদ, এলাকার মুরব্বি সামছুল হক, মো. ইয়াকুব প্রমুখ।