শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

৫১০ রানের লিডে পিষ্ট বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট / ৩৬৪ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
৫১০ রানের লিডে পিষ্ট বাংলাদেশ

আগের ইনিংসের দুই সেঞ্চুরিয়ান ধনঞ্জয়া ডি সিলভা এবং কামিন্দু মেন্ডিস দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি তুলে নিয়েছেন। তাদের ব্যাটে ভর করেই দ্বিতীয় ইনিংসে ৪১৮ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে শ্রীলঙ্কা। লিডসহ শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়িয়েছে ৫১০ রান। জবাবে খেলতে নেমে শেষ বিকেলে ৫ উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। বাংলাদেশের সামনে চোখ রাঙাচ্ছে বড় ব্যবধানের হার। তৃতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৪৭ রান।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারিয়েছে বাংলাদেশ। ইনিংসের চতুর্থ বলেই মাহমুদুল হাসান জয়কে এলবিডব্লিউ করে আউট করেন বিশ্ব ফার্নান্দো। ফার্নান্দোর ফুলার লেংথ ডেলিভারিতে ফ্লিক করতে গিয়ে বল মিস করেছিলেন জয়। ফলে বল সোজা আঘাত হানে প্যাডে। লঙ্কানদের জোড়ালো আবেদনে আউট দিয়েছিলেন আম্পায়ার। তবে রিভিউ নিয়েছিলেন জয়। রিভিউতে দেখা যায় ইমপ্যাক্ট ও পিচিং ইন লাইন ছিল। উইকেটও হিটিং। ফলে ফিরে যেতে হয় জয়কে।

এরপর ৬ রান করে আউট হয়ে গেছেন নাজমুল হোসেন শান্তকে। তিনি কাসুন রাজিথার ফুলার লেংথ ডেলিভারিতে ড্রাইভ করতে গিয়ে আউট সাইড এজ হয়ে স্লিপে ক্যাচ দিয়েছেন দিমুথ করুনারতেœর হাতে। এরপর মুমিনুলকে নিয়ে বেশ ভালো ব্যাটিং করছিলেন জাকির হাসান। তার ব্যাট থেকে রানও আসছিল। জাকির আউট হয়েছেন কুমারার শিকার হয়ে। কুমারার গুড লেন্থের বলে ব্যাক ফুট পাঞ্চ করতে চেয়েছিলেন জাকির। তবে ব্যাটের কানা ছুঁয়ে বল চলে যায় উইকেটকিপারের হাতে।


এই বিভাগের আরো খবর