সোমবার (১এপ্রিল) সিলেট নগরীর রিকাবীবাজারস্থ জেলা পুলিশ লাইন্সে গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠান সম্পন্ন হয়।
জেলা পুলিশ সূত্রে জানায়, গত ২১ মার্চ থেকে ২৭ মার্চ ৬দিন সিলেট জেলা পুলিশের পুলিশ লাইন্স ও ১১ টি থানায় বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। বাছাই পর্বে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে গ্র্যান্ড ফিনালে তিনজনকে বিজীয় ঘোষণা করা হয়।
ফাইনালে প্রথম স্থান অধিকার করেন জেলা পুলিশ লাইন্সে কর্মরত কনস্টেবল মো.দেলোয়ার হোসেন, দ্বিতীয় স্থান অধিকার করেন গোয়াইনঘাট থানার কনস্টেবল আলী আহমদ ও তৃতীয় হন গোলাপগঞ্জ থানার কনস্টেবল শামছুল ইসলাম।
বিজয়ীদের সার্টিফিকেট ও পুরষ্কার প্রদান করেন সিলেট জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, পিপিএম।
এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আল আজাদ, সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম চৌধুরী নবেল, সিলেট অনলাইন লাইন প্রেস ক্লাবের সভাপতি মুহিত চৌধুরী প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।