র্যাঙ্কিয়ে লিওনেল মেসিদের পরের স্থানেই আছে ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। ইংল্যান্ডকে চারে ঠেলে তিনে উঠে এসেছে বেলজিয়াম। পাঁচে যথারীতি পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। এগিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালও। নেদারল্যান্ডসকে সাতে পাঠিয়ে এক ধাপ ওপরে উঠে এসেছে পর্তুগাল। অষ্টম স্থানে যথারীতি স্পেন। সেরা দশের অন্য দুই দল হলো ইতালি ও ক্রোয়েশিয়া।
শীর্ষে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ১৮৫৮। মার্চে এল সালভাদরকে ৩-০ ও কোস্টা রিকাকে ৩-১ গোলে হারায় কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। একই বিশ্বকাপের রানার্স আপ ফ্রান্স এই সময়ে জার্মানির বিপক্ষে ২-০ গোলে হারলেও চিলিকে ৩-২ গোলে হারায়।