রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

ধোলাইখালে মিউচুয়াল ট্র্যাস্ট ব্যাংকের শাখায় আগুন

ডেস্ক রিপোর্ট / ৩১১ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ১৮ মে, ২০২৪
ধোলাইখালে মিউচুয়াল ট্র্যাস্ট ব্যাংকের শাখায় আগুন

কারওয়ান বাজারে টিনশেড একটি ঘরে আগুন লাগার রেশ কাটতে না কাটতেই এবার রাজধানীর ধোলাইখাল এলাকায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আগুন নিয়ন্ত্রণে সূত্রাপুর ফায়ার স্টেশনের ৫টি ইউনিট কাজ করছে। শনিবার (১৮ মে) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি জানান, ধোলাইখালে চারতলা ভবনের দ্বিতীয় তলায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আগুন লেগেছে। খবর পেয়ে সূত্রাপুর ও সিদ্দিকবাজার থেকে ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এর আগে, সকাল ১০টা ১৭ মিনিটে কারওয়ান বাজারে একটি টিনশেড ঘরে আগুন লেগেছিল। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় সকাল পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।


এই বিভাগের আরো খবর