শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

সিলেটে জৈন্তাপুরে জাফলংগামী বাসে ট্রাকের ধাক্কা, আহত ৩

প্রতিবেদক / ৩৩ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
সিলেটে জৈন্তাপুরে জাফলংগামী বাসে ট্রাকের ধাক্কা, আহত ৩

সিলেটে জৈন্তাপুরে জাফলংগামী বাসে ট্রাকের ধাক্কা, আহত ৩

সিলেটের জৈন্তাপুরে জাফলংগামী পর্যটকবাহী একটি বাসকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে মালবাহী একটি ট্রাক। এতে বাসের তিন পর্যটক গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি সড়কের পাশের খাদে পড়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলার সারিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজবাড়ী থেকে ছয় দিনের সফরে সিলেটে বেড়াতে এসেছিলেন কয়েকজন পর্যটক। শনিবার তারা জাফলংয়ের উদ্দেশে রওনা হন। পথে সারিঘাট এলাকায় পৌঁছালে একটি মালবাহী ট্রাক পর্যটকবাহী বাসটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।

দুর্ঘটনায় বাসের তিন পর্যটক আহত হন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।আহত পর্যটকদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


এই বিভাগের আরো খবর