তবে ৮৮ মিনিটে আর্জেন্টাইন শিবিরে আনন্দের উপলক্ষ এনে দেন লাউতারো মার্তিনেজ। লিওনেল মেসির কর্নার থেকে জটলার ভেতর থেকে দুর্দান্ত শটে আর্জেন্টিনাকে জয়সূচক গোল এনে দেন জুলিয়ান আলভারেজের বদলি হিসেবে খেলতে নামা ইন্টার মিলানের এ স্ট্রাইকার।
বাংলাদেশ সময় বুধবার (২৬ জুন) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে চিলিকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা।