বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

জাফলং জিরো পয়েন্টের পাথর লুটপাট

ডেস্ক রিপোর্ট / ৬০৭ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
চাকরি দিচ্ছে বসুন্ধরা গ্রুপ

জাফলং জিরো পয়েন্টের পাথর লুটপাট

সরকার পতনের সুযোগে সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ ‘সাদাপাথর’ পর্যটন কেন্দ্রের মতো প্রকৃতিকন্যা জাফলংয়ের পাথরও লুট হয়েছে। দুই কেন্দ্র থেকে কয়েকদিনে শত শত নৌকায় ৫০ কোটি টাকার পাথর হরিলুট করা হয় বলে ধারণা করছেন স্থানীয়রা।

চাকরি দিচ্ছে বসুন্ধরা গ্রুপ

এ অবস্থায় গতকাল বুধবার থেকে জাফলং ও মঙ্গলবার থেকে ভোলাগঞ্জে নজরদারি করছে সেনাবাহিনী। পাশাপাশি ছাত্র-জনতাও লুট রোধে কাজ করছে। পাথর রক্ষায় করা হয় মাইকিং।

স্থানীয়রা জানান, গত সোমবার শেখ হাসিনা দেশত্যাগের পর সীমান্তঘেঁষা সাদাপাথর ও জাফলং পাথর কোয়ারি থেকে পাথর লুটে নামে বিভিন্ন শ্রেণির মানুষ। সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত জাফলং জিরো পয়েন্ট এলাকা থেকেও শত শত নৌকায় এসে লোকজন পাথর লুট শুরু করে।

একইভাবে ভোলাগঞ্জ সাদা পাথর কেন্দ্রেও চলে লুট। সেখানে ছাত্র-জনতা লুটেরাদের তাড়িয়ে দেওয়ার পর সেনাসদস্যরা অবস্থান নেন। কিন্তু জাফলংয়ে চলছিল বাধাহীন পাথর লুট। গতকাল থেকে জাফলং এলাকায় সেনাবাহিনী ছাড়াও স্থানীয়রা পাথর লুট রোধে কাজ শুরু করেন। এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি জাফলং থেকে পাথর চুরি না করতে মাইকিং করেছেন। জিরো পয়েন্ট এলাকায় মঙ্গলবার রাতে বিএসএফ গুলি ছোড়ে বলেও স্থানীয়রা জানিয়েছেন।

 


এই বিভাগের আরো খবর