এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১৭ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৮৯ রান। মিরাজ ১৭* রান এবং মুশফিক ১০১ রানে অপরাজিত রয়েছেন। প্রথম সেশন শেষে মধ্যাহ্নভোজের বিরতিতে গেছে দুই দল।
শনিবার (২৪ আগস্ট) নতুন বলের ধাক্কা সামলাতে পারেননি লিটন দাস। ৭৮ বলে ৫৬ রান করে নাসিম শাহর বলে সাজঘরে ফেরেন এই ডান হাতি ব্যাটার।
তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন মুশফিকুর রহিম। তাকে সঙ্গ দেওয়ার চেষ্টা করছেন মেহেদী হাসান মিরাজ। ২০৩ বলে ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি তুলে নেন মি. ডিপেন্ডেবল খ্যাত এই ব্যাটার।
এর আগে ১২২ বলে ৫৫* রানে মুশফিক এবং লিটনের অপরাজিত ৫২ রানের ইনিংসে ভর করে তৃতীয় দিন শেষে ৫ উইকেট হারিয়ে ৩১৬ রান তুলেছিল বাংলাদেশ। এতে ১৩২ রানে পিছিয়ে ছিল টাইগাররা।
উল্লেখ্য, রাওয়ালপিন্ডিতে প্রথমে ব্যাট করতে নেমে পাহাড় সমান ৪৪৮ রান করে ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান।