দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের একাদশ প্রসঙ্গে হাথুরুসিংহে বলেন, ‘এখনও পিচ দেখিনি। দেখার পর দল নির্বাচন করা যাবে। পরিস্থিতি অনুযায়ী একাদশে পরিবর্তন আসতে পারে। প্রথম ম্যাচের চেয়ে দ্বিতীয় ম্যাচের আবহাওয়া ভিন্ন, এর প্রভাব উইকেটে পড়বে। সেটি বিবেচনায় আমাদের একাদশ সাজাব।’
সিরিজের প্রথম টেস্টে তিন পেসারের সঙ্গে স্পিনার হিসেবে খেলেছেন সাকিব ও মিরাজ। এ ছাড়া দ্বিতীয় টেস্টে স্কোয়াডে যুক্ত হয়েছেন তাসকিন আহমেদ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ/নাহিদ রানা।