মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

মালিতে বাস-ট্রাক সংঘর্ষে ১৪ আরোহী নিহত

ডেস্ক রিপোর্ট / ৪৩২ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
মালিতে বাস-ট্রাক সংঘর্ষে ১৪ আরোহী নিহত

মালিতে সড়ক দুর্ঘটনায় ১৪ জন আরোহী নিহত হয়েছেন। বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তারা মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৯ জন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ৬টার দিকে পশ্চিম আফ্রিকার এ দেশটির রাজধানী বামাকোর পূর্বে ফানা শহরের কাছে দুর্ঘটনায় পতিত হয় বাস ও ট্রাকটি। খবর এএফপির।

মালির পরিবহন মন্ত্রণালয় জানায়, বাসটি ফানা থেকে বামাকোরে যাওয়ার সময় বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ব্যাপারে তদন্ত চলছে।

দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে মালিতে প্রায়ই এ ধরনের সড়ক দুর্ঘটনার ঘটে। তবে দেশটিতে আইন না মেনে গাড়ি চালানোর প্রবণতাও রয়েছে। গত জুলাইয়ে মালির মধ্যাঞ্চলে দুটি বাসের সংঘর্ষে ১৬ জন নিহত হয়।


এই বিভাগের আরো খবর