বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

চাকরি দিচ্ছে সুনামগঞ্জ পৌরসভা কার্যালয়

sylheterchakrirkhabar.com / ১৩৬৩ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
চাকরি দিচ্ছে ব্রাইট লাইফ ইংলিশ মিডিয়াম স্কুল

চাকরি দিচ্ছে সুনামগঞ্জ পৌরসভা কার্যালয়  

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পৌর-১ শাখা এর ০৪ জুন, ২০২৪খ্রি. তারিখের

৪৬.০০.০০০০.০৬৩.১১.০০৬.২২.৭৪৯ নং স্মারকমূলে প্রাপ্ত ছাড়পত্রের প্রেক্ষিতে সুনামগঞ্জ পৌরসভার রাজস্ব খাতে নিম্ন বর্ণিত

০৭টি শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে ০৮ জন লোক নিয়োগের নিমিত্তে বাংলাদেশী স্থায়ী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

শর্তাবলি:
০১। আবেদনকারীকে নির্ধারিত ফরমে আগামী ১৫-১০-২০২৪ খ্রি. বিকাল ৫.০০ ঘটিকার মধ্যে ডাকযোগে অথবা সরাসরি

প্রশাসক, সুনামগঞ্জ পৌরসভা, সুনামগঞ্জ বরাবরে পৌঁছাতে হবে। বিলম্বে প্রাপ্ত, ত্রুটিপূর্ণ ও অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে।

আবেদন ফরম সুনামগঞ্জ পৌরসভার ওয়েবসাইটে এবং পৌরসভার সাধারণ শাখা থেকে সংগ্রহ করা যাবে।

০২। আবেদন ফরমটি যথাযথভাবে পূরণপূর্বক প্রার্থীর সদ্য তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের ছবি, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ পৌরসভার প্রশাসক/সিটি কর্পোরেশনের প্রশাসক কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, অনলাইন জন্মনিবন্ধন সনদপত্র/জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র, চারিত্রিক সনদপত্র, যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে। সংযুক্ত করতে হবে।

০৩। যেকোনো তফসিলী ব্যাংক হতে প্রশাসক, সুনামগঞ্জ পৌরসভার অনুকূলে আবেদনকারীকে ৫০০/- (পাঁচশত) টাকা মূল্যের (অফেরতযোগ্য)

ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সংযুক্ত করতে হবে।

০৪। নিয়োগের ক্ষেত্রে পৌরসভার কর্মচারী চাকুরী বিধিমালা, ১৯৯২ এবং মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত নীতিমালা (স্মারক নং ১৮২ তারিখ: ২৪-

০২-২০০৫) অনুসরণ করা হবে। কোটা সংক্রান্ত সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ নীতিমালা অনুসরণ করা হবে। ০৫। প্রার্থীর বয়সসীমা ২০-০৮-২০২৪খ্রি. তারিখে ১৮-৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান/ক্ষুদ্র

নৃ-গোষ্ঠী/শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের বয়স ১৮-৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

০৬। লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় (প্রযোজ্য ক্ষেত্রে) উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়ে সকল সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে।

০৭। খামের উপর স্পষ্টাক্ষরে পদের নাম লিখতে হবে। ০৮। কোনো তথ্য গোপন করে চাকুরীতে নিয়োগপ্রাপ্ত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ আদেশ বাতিল করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

০৯। প্রার্থিত পদের বাছাই পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে টিএ/ডিএ প্রদান করা হবে না।

১০। কোনো প্রার্থী কেবল একটি পদের জন্য আবেদন করতে পারবেন। একাধিক পদের বিপরীতে আবেদন করলে আবেদনসমুহ বাতিল বলে গণ্য হবে।

১১। সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে।

১২। নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি, বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শর্ত বা অনুচ্ছেদ সংশোধন/

পরিবর্তন/পরিমার্জন বা বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।

ই-মেইল: [email protected]

সূত্র: দৈনিক সিলেটের ডাক ০২ অক্টোবর ২০২৪ইং

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

চাকরি দিচ্ছে সুনামগঞ্জ পৌরসভা কার্যালয়  

 


এই বিভাগের আরো খবর