শনিবার (২১ ডিসেম্বর) দুই গোয়েন্দা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এ খবর জানিয়েছে এএফপি। এর আগে শুক্রবার রাতে এই হামলার ঘটনা ঘটে।
নাম প্রকাশ না করার শর্তে একজন সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা এএফপিকে বলেন, ’৩০ জনেরও বেশি জঙ্গি খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মাকেন এলাকায় একটি সেনা পোস্টে এ হামলা চালায়। জঙ্গিদের আক্রমণে ১৬ সেনা শহীদ এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন।’