সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন শহর বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাচ্চুকে দেখতে ও তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে হাসপাতালে যান মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) ও সিসিকের সাবেক প্যানেল মেয়র (১ম) রেজাউল হাসান কয়েস লোদী।
এসময় উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. জিয়াউর রহমান চৌধুরী এবং মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা.শিশির চক্রবর্তী।