মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত

ডেস্ক রিপোর্ট / ৩০৮ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ৯ জুন, ২০২৫
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহতমালয়েশিয়ার উত্তরাঞ্চলে বাস ও মিনিভ্যানের সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। সোমবার (৯ জুন) ভোররাতে থাইল্যান্ড সীমান্তের কাছে ব্যস্ত ইস্ট-ওয়েস্ট হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে।

এএফপি জানায়, মালয়েশিয়ার পেরাক রাজ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী বাস একটি মিনিভ্যানে ধাক্কা দিলে শিক্ষক-শিক্ষার্থীসহ ঘটনাস্থলেই ১৩ জন মারা যায় এবং হাসপাতালে নেওয়ার পর আরও ২ জনের মৃত্যু হয়। এই দুর্ঘটনায় আরও ৩১ জন আহত হয়েছেন।

রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, এ সময় বাসটি উল্টে যায় এবং মিনিভ্যানটি খাদে পড়ে যায়। কিছু যাত্রী নিজেরাই বাস থেকে বেরিয়ে আসতে সক্ষম হন, কেউ কেউ বাস থেকে ছিটকে পড়েন এবং অনেকেই ভেতরে আটকে পড়েন।


এই বিভাগের আরো খবর