শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

ব্যাটিং ব্যর্থতা, ইনিংস ব্যবধানে বাংলাদেশের হার

ডেস্ক রিপোর্ট / ২৬০ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ২৮ জুন, ২০২৫
ব্যাটিং ব্যর্থতা, ইনিংস ব্যবধানে বাংলাদেশের হার

ব্যাটারদের ব্যর্থতায় আরও একটি হার দেখলো বাংলাদেশ। কলম্বো টেস্টের তৃতীয় দিন শেষে যে আশঙ্কা জেঁকে বসেছিল, চতুর্থ দিন সকালে সেটিই সত্যি প্রমাণ করলেন ব্যাটাররা। চতুর্থ দিনে তারা টিকতে পারল মাত্র ৩৪ বল। এমন ব্যর্থতায় ইনিংস ও ৭৮ রানে হেরে গেল বাংলাদেশ।

শুক্রবার তৃতীয় দিন শেষেই কলম্বো টেস্টের ভাগ্য অনেকটা নির্ধারণ হয়ে গিয়েছিল। গল টেস্টে ব্যাট হাতে শাসন করা বাংলাদেশ মুখ থুবড়ে পড়ে কলম্বোতে। দুই ইনিংসেই ব্যাটিং ব্যর্থতায় তৃতীয় দিনের খেলা শেষেই ইনিংস ব্যবধানে হারের শঙ্কা জাগে।

প্রথম ইনিংসে ২১১ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে গতকাল তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ১১৫ রান করেছিল বাংলাদেশ। তখনো ৯৬ রানে পিছিয়ে ছিল সফরকারীরা। হাতে উইকেট ৪টি। ইনিংস ব্যবধানে হার এড়াতে অসম্ভব কিছুই করতে হতো বাংলাদেশকে।

একমাত্র আশা ভরসা ছিলেন লিটন দাস। শেষ স্বীকৃত ব্যাটারও তিনি। তবে তিনি আজ ফিরলেন এদিন মাত্র চার বল খেলেই। ৪০তম ওভারে প্রবাথ জয়াসুরিয়ার বল লিটনের ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে উইকেটকিপার কুশল মেন্ডিসের গ্লাভসে। ৪৩ বলে ১৪ রান করে সাজঘরে ফেরেন লিটন।

এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস। একে একে বিদায় নেন নাঈম, তাইজুল ও এবাদত। টপঅর্ডারের দেখানো পথেই হাঁটলেন যেন সবাই।

এর আগে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ২৪৭ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। জবাবে পাথুম নিশাঙ্কার ১৫৮ রানের ইনিংসে ভর করে ৪৫৮ রানের বড় স্কোর গড়ে স্বাগতিকরা।

এতে করে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল।

শ্রীলঙ্কার পক্ষে প্রবাথ জয়াসুরিয়া ১৮ ওভার বল করে মাত্র ৫৬ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন। ধনঞ্জয়া ডি সিলভা ও থারিন্ডু রতœায়েকে ২টি করে উইকেট নেন। বাকি উইকেটটি আসিতা ফার্নান্দোর দখলে জায়।


এই বিভাগের আরো খবর