যেকোনো উপায়ে গ্রিনল্যান্ড দখলের হুমকি ট্রাম্পের
ক্রমেই আগ্রাসী ভাবমূর্তি স্পষ্ট হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার পর থেকে একের পর এক হুমকি-ধমকি দিয়ে যাচ্ছেন তিনি; তোয়াক্কা করছেন না কোনও শক্তিকেই। একদিকে ইরানে চলমান বিক্ষোভে প্রকাশ্য উসকানি, অন্যদিকে গ্রিনল্যান্ডের বাসিন্দাদেরকে অর্থের লোভ দেখিয়ে ডেনমার্ক থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা; প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগের হুমকি— এসবই যেন নিত্যদিনের কাজ হয়ে দাঁড়িয়েছে তার।
সে ধারাবাহিকতায় আরও একবার গ্রিনল্যান্ড দখল করার ইচ্ছা জোর গলায় ব্যক্ত করেছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়া ও চীনকে ঠেকাতে ডেনমার্কের অধীনস্ত এ ভূখণ্ড যুক্তরাষ্ট্রের ‘মালিকানায়’ নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন তিনি। গ্রিনল্যান্ড দখলের হুমকি আরও জোরদার করে ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন, সংশ্লিষ্ট পক্ষগুলোর ‘পছন্দ হোক বা না হোক’, যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডে ‘কিছু একটা করতে যাচ্ছে’।
শুক্রবার (৯ জানুয়ারি) হোয়াইট হাউসে তেল ও গ্যাস কোম্পানিগুলোর নির্বাহীদের সঙ্গে এক বৈঠকে গ্রিনল্যান্ড দখলের ব্যাপারে নিজের অবস্থানের সপক্ষে ফের যুক্তি দেন ট্রাম্প। তিনি বলেন, তারা পছন্দ করুক বা না করুক, আমরা গ্রিনল্যান্ড নিয়ে কিছু একটা করতে যাচ্ছি। কারণ আমরা যদি এটি না করি, তবে রাশিয়া বা চীন গ্রিনল্যান্ড দখল করে নেবে। আর আমরা প্রতিবেশী হিসেবে রাশিয়া বা চীনকে কোনোভাবেই মেনে নেব না।
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪১ পরিবার পেল দেড় কোটি টাকার অনুদান // আমরা ৫ আগস্টের আগে ফিরে যেতে চাই না: তারেক রহমান