শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

অনলাইনে গেম খেলতে নিষেধ করায় ভারতে ৩ বোনের আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক / ২৩৪ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
অনলাইনে গেম খেলতে নিষেধ করায় ভারতে ৩ বোনের আত্মহত্যা

অনলাইন গেমে আসক্তির বিরুদ্ধে বাবা–মায়ের আপত্তিকে কেন্দ্র করে ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন বোন তাদের নবম তলার অ্যাপার্টমেন্ট থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

আত্মহত্যার আগে তারা একটি হাতে লেখা চিরকুট রেখে যায়, যেখানে লেখা ছিল— “সরি, পাপা।”

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে গাজিয়াবাদের আবাসিক এলাকা ভারত সিটিতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং বিষয়টি তদন্ত করছে।

নিহত তিন বোন হলো—পাখি (১২), প্রাচি (১৪) ও বিশিকা (১৬)। অভিযোগ উঠেছে, তারা একটি অনলাইন কোরিয়ান টাস্কভিত্তিক গেমের প্রতি অতিরিক্ত আসক্ত ছিল, যা তাদের আত্মহত্যার ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, তিন বোন প্রায় সব কাজ একসঙ্গেই করত—গোসল, খাওয়া, ঘুমানো এমনকি দৈনন্দিন অন্যান্য কাজও।

প্রতিবেদনে আরও বলা হয়, কোভিড-১৯ মহামারির সময় তারা একটি তথাকথিত “কোরিয়ান লাভ গেম”-এর প্রতি ভয়াবহভাবে আসক্ত হয়ে পড়ে। এই আসক্তির কারণে তারা অন্য কাজে আগ্রহ হারিয়ে ফেলে। এমনকি অভিযোগ রয়েছে, তারা প্রায় দুই বছর ধরে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল।


এই বিভাগের আরো খবর