শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

ইরানের ভয়াবহ ড্রোন হামলা দুবাই বিমানবন্দরে

আন্তর্জাতিক ডেস্ক / ২১৬ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ১১ মার্চ, ২০২৬
ইরানের ভয়াবহ ড্রোন হামলা দুবাই বিমানবন্দরে

ইরানের ভয়াবহ ড্রোন হামলা দুবাই বিমানবন্দরে

সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। বুধবারের এই হামলায় বিমানবন্দরের কাছে ইরানের ছোড়া দুটি ড্রোন আঘাত হেনেছে। এতে এক বাংলাদেশি প্রবাসীসহ অন্তত চারজন আহত হয়েছেন।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি এলাকায় দু’টি ড্রোন বিধ্বস্ত হয়েছে। এতে চারজন আহত হয়েছেন। এক্সে দেওয়া এক বিবৃতিতে দুবাই মিডিয়া অফিস বলেছে, কিছুক্ষণ আগে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের একেবারে কাছাকাছি এলাকা দু’টি ড্রোন আঘাত হেনেছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। তবে হামলার পরও বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ইরানি ড্রোনের আঘাতে বাংলাদেশি এক প্রবাসী, ঘানার দুই নাগরিক সামান্য আহত হয়েছেন। এছাড়া ভারতীয় এক নাগরিক মাঝারি ধরনের আঘাত পেয়েছেন।ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যুদ্ধের কারণে বিশ্বজুড়ে অসংখ্য ফ্লাইট বাতিল, সময় পরিবর্তন এবং রুট পরিবর্তনের ঘটনা ঘটছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় কাতারসহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশের আকাশপথ বন্ধ রয়েছে।

এছাড়া চলমান এই সংঘাত জ্বালানি সঙ্কটের সৃষ্টি করেছে; যার ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা শুরুর পর থেকে এমিরেটস ও ইতিহাদের মতো সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন এয়ারলাইন্স বিমান চলাচলে ব্যাঘাত ঘটে। পরে কিছু ফ্লাইট পুনরায় চালু করা হলেও এখনও পূর্ণ সক্ষমতায় কার্যক্রম পরিচালনা করতে পারছে না এয়ারলাইন্স সংস্থাগুলো।

আন্তর্জাতিক যাত্রীদের বিবেচনায় বিশ্বের সবচেয়ে ব্যস্ততম দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবারের এই হামলা নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। গত বছর প্রায় ১০ কোটি যাত্রী আমিরাতের এই বিমানবন্দর ব্যবহার করেছিলেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট অর্থনৈতিক ও ব্যাংকিং প্রতিষ্ঠানের ওপর হামলার হুমকি দিয়েছে ইরান। বুধবার ইরানের একটি ব্যাংকে হামলার পর ইরানের সামরিক বাহিনী হুমকি দিয়ে বলেছে, ওই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে ইরান।


এই বিভাগের আরো খবর