সোমবার, ১১ মে ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

শান্তি প্রস্তাব প্রত্যাখ্যানে আবারও বাড়লো তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক / ২৬ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ১১ মে, ২০২৬
ট্রাম্পের অবরোধের ঘোষণায় বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের দেওয়া প্রস্তাবের বিপরীতে জবাব দিয়েছে ইরান। সেই জবাব প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তি প্রস্তাব প্রত্যাখ্যানের খবরে বিশ্ববাজারে আবারও তেলের দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

রবিবার (১১ মে) আন্তর্জাতিক তেলের বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ট ক্রুড তেলের দাম ২ দতশমিক ৬৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। শনিবার (১০ মে) রাত ১১টার দিকে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড তেলের বর্তমান মূল্য দাঁড়ায় ১০৪ দশমিক ১ ডলার। গত শুক্রবারও এর দাম ১ দশমিক ২৩ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজার মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও পাল্লা দিয়ে বেড়েছে। প্রতি ব্যারেলে ৩ দশমিক ৯ ডলার বা ৩ দশমিক ২৪ শতাংশ বেড়ে এর বর্তমান দাম দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৫১ ডলার। এর আগের সেশনে এই তেলের দাম শূন্য দশমিক ৬৪ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা ঘিরে অনিশ্চয়তায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আবার বেড়েছে। রোববার ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ১৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৪ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে। আর মার্কিন অপরিশোধিত তেলের দাম ৩ দশমিক ২১ শতাংশ বেড়ে হয়েছে প্রায় ৯৮ দশমিক ৪৮ ডলার।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা আবারও স্থবির হয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন কবে নাগাদ স্বাভাবিক হবে, তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ ফক্স নিউজ সানডে-কে বলেছেন, যুক্তরাষ্ট্র তাদের সর্বশেষ প্রস্তাবে একটি ‘স্পষ্ট রেড লাইন’ বা চূড়ান্ত সীমা নির্ধারণ করে দিয়েছে। ইরান যুক্তরাষ্ট্রের সেই প্রস্তাবের জবাব দিলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেটাকে ‘পুরোপুরি অগ্রহণযোগ্য’ বলে উড়িয়ে দিয়েছেন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে কোনো শান্তি চুক্তি না হওয়ায় বিশ্বের মোট তেল–গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহনের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার সম্ভাবনা বাধাগ্রস্ত হচ্ছে।ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দেশটির একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা সতর্ক করে বলেছেন, যেসব দেশ ইরানের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করছে তাদের জাহাজ এই প্রণালি অতিক্রম করার সময় ‘সমস্যার সম্মুখীন’ হবে।


এই বিভাগের আরো খবর