সোমবার, ১৮ মে ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

মাদারীপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

ডেস্ক / ২৫ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ১৮ মে, ২০২৬
মাদারীপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে শিশুসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার মধ্যরাতে শহরের আমিরাবাদ এলাকা থেকে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস, তার স্ত্রী ইশা দাস ও ৬ মাসের শিশু।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, শহরের আমিরাবাদ এলাকার মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্তনা রানী চন্দের বাসায় ৩ বছর ধরে ভাড়া থাকেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বাড়ৈর স্ত্রী মিষ্টি বাড়ৈ।

রোববার বিকালে চাচাতো ভাই পরিচয় দিয়ে ওই বাড়িতে আসেন চিন্ময় দাসসহ পরিবারের তিন সদস্য। রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

তিনি আরও জানান, পাশের কক্ষে তখন একা ছিলেন মিষ্টি বাড়ৈ। তার ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।এদিকে ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরো খবর