দেশের আকাশে পবিত্র জিলহজ্জ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২৮ মে উদ্যাপিত হবে মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা।
আজ সোমবার (১৮ মে) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি এই তথ্য জানায়।
দেশের বিভিন্ন জেলা থেকে জিলহজ্জ মাসের চাঁদ দেখার তথ্য পাওয়ায় আগামীকাল ১৯ মে থেকে শুরু হচ্ছে পবিত্র জিলহজ্জ মাসের গণনা। সেই হিসাবে আগামী ২৮ মে দেশে উদ্যাপিত হবে পবিত্র ঈদুল আজহা।
এর আগে, হিজরি ১৪৪৭ সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আজ সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। রাজধানীর ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।