মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

সব দাবি পূরণ হয়েছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক / ১৩৮ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ১২ জুন, ২০২৬
Oplus_131072

সব দাবি পূরণ হয়েছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের অবসান ঘটেছে এবং তেহরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি না করার শর্তে রাজি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সিনেট পদের প্রার্থী ব্যারি মুরের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী টেলি-র‍্যালিতে অংশ নিয়ে ট্রাম্প নতুন করে এই সমঝোতার কথা প্রকাশ করেন।

আজ ১২ জুন (শুক্রবার) আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

টেলিফোনে দেওয়া ওই বক্তব্যে ট্রাম্প নিজের সাফল্যের কথা তুলে ধরে বলেন, ‘আপনারা হয়তো ইতিমধ্যে শুনেছেন যে আমরা আজই ইরানের সঙ্গে যুদ্ধের সম্পূর্ণ অবসান ঘটিয়েছি।’ তিনি আরও জানান যে এই চুক্তির মাধ্যমে ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বলে তাদের দেওয়া প্রধান শর্তটি মেনে নিয়েছে, যা তারা শুরু থেকেই অত্যন্ত দৃঢ়ভাবে দাবি করে আসছিলেন।


এই বিভাগের আরো খবর