বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ

মোঃ পাবেল আহমদ / ১৯ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
জানা গেলো ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ

২০২৭ সালের পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। তাদের প্রাক্কলন অনুযায়ী, হিজরি ১৪৪৮ সনের পবিত্র রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ২০২৭ (সোমবার) এবং ঈদুল ফিতর উদযাপিত হতে পারে ৯ মার্চ (মঙ্গলবার)।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম জর্ডান নিউজ এবং সৌদি আরবের হিজরি ক্যালেন্ডার-সংক্রান্ত তথ্যের ভিত্তিতে এ সম্ভাব্য তারিখ প্রকাশ করা হয়েছে।জ্যোতির্বিজ্ঞানভিত্তিক হিসাব অনুযায়ী, ১৪৪৮ হিজরির শাবান মাসের ২৯ তারিখ অর্থাৎ ৬ ফেব্রুয়ারি (শনিবার) সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। ফলে শাবান মাস ৩০ দিন পূর্ণ হতে পারে। সে হিসেবে ৮ ফেব্রুয়ারি থেকে রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনাই বেশি।

প্রাক্কলনে আরও বলা হয়েছে, এবার রমজান মাস ২৯ দিনের হতে পারে। সে অনুযায়ী ৮ মার্চ (সোমবার) রমজান মাস শেষ হবে এবং পরদিন ৯ মার্চ (মঙ্গলবার) মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে জ্যোতির্বিজ্ঞানীরা মনে করিয়ে দিয়েছেন, এগুলো কেবল সম্ভাব্য তারিখ। কারণ ইসলামি শরিয়ত অনুযায়ী রমজান মাসের শুরু ও ঈদুল ফিতরের দিন নির্ধারণ করা হয় চাঁদ দেখার ওপর ভিত্তি করে।

উল্লেখ্য, হিজরি ১৪৪৮ সনের শুরু নিয়েও বিভিন্ন মুসলিম দেশে একদিনের পার্থক্য দেখা গেছে। কোথাও ১৬ জুন ২০২৬ থেকে নতুন হিজরি বছর শুরু হলেও, অন্য কয়েকটি দেশে ১৭ জুন থেকে মহররম মাস গণনা শুরু হয়। এ ধরনের পার্থক্যের কারণে রমজান ও ঈদের তারিখেও দেশভেদে একদিনের ভিন্নতা দেখা দিতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, জ্যোতির্বিজ্ঞানভিত্তিক এ হিসাব মূলত আগাম পরিকল্পনা ও প্রস্তুতির সুবিধার্থে প্রকাশ করা হয়। তবে রমজান ও ঈদের চূড়ান্ত তারিখ প্রতি বছরের মতো সংশ্লিষ্ট দেশের চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমেই নির্ধারিত হবে।


এই বিভাগের আরো খবর