গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলে বিদ্রোহী-নিয়ন্ত্রিত বুকাবু শহরে দুটি স্কুলে ছড়িয়ে পড়া আগুন থেকে প্রাণ বাঁচাতে গিয়ে পদদলিত হয়ে অন্তত ২৪ জন শিশু শিক্ষার্থী মারা গেছে।
বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় শিক্ষা ও নতুন নাগরিকত্ব বিষয়ক মন্ত্রণালয় এই প্রাণঘাতী অগ্নিকাণ্ডে গভীর শোক প্রকাশ করেছে। এতে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন এবং অনেকে আহত হয়েছেন; হতাহতের এই সংখ্যাটি এখনও প্রাথমিক।
মন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও সংহতি জানিয়েছেন এবং পড়াশোনা যাতে অব্যাহত থাকে তা নিশ্চিত করতে ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর পরিস্থিতি যাচাইয়ের নির্দেশ দিয়েছেন।এর আগে গত সপ্তাহান্তে কিনসাসায় আরেকটি অগ্নিকাণ্ড ঘটেছিল, যেখানে একটি বিয়ের অনুষ্ঠানের ভেন্যুতে পদদলিত হয়ে কয়েকজন বাসিন্দা প্রাণ হারিয়েছিলেন।
এর পরিপ্রেক্ষিতে, সরকার কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে এবং জনসমাগমস্থলে নিরাপত্তা মানদণ্ড নিশ্চিত করার লক্ষ্যে দেশজুড়ে বিশেষ দল মোতায়েন করেছে।