শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

প্রবাসী ভোটারদের নিবন্ধনের শেষ সময় ২০ সেপ্টেম্বর

ডেস্ক / ৩৫ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
প্রবাসী ভোটারদের নিবন্ধনের শেষ সময় ২০ সেপ্টেম্বর

আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট প্রদান করতে হলে প্রবাসীদের আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন করতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (১২ সেপ্টেম্বর) পোস্টাল ভোট সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানায় সংস্থাটি।এতে বলা হয়েছে, আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠেয় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অংশগ্রহণেচ্ছু প্রবাসী ভোটাররা Postal Vote BD mobile Apps এর মাধ্যমে ১২ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন করতে পারবেন।

এর আগে পোস্টাল ভোট সংক্রান্ত এক বিজ্ঞপ্তি দিয়ে নতুন করে নিবন্ধনের আহ্বান করে ইসি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর সর্বশেষ সংশোধন ২০২৫ অনুযায়ী, বিদেশে বসবাসরত বাংলাদেশি ভোটাররা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এছাড়া দেশের অভ্যন্তরে সরকারি চাকরিতে থাকা এমন ব্যক্তিরা, যারা নিজের নির্বাচনি এলাকা বা ভোটার এলাকা ছাড়া অন্য এলাকায় চাকরিসূত্রে কিংবা সরকারি দায়িত্ব পালনে নিয়োজিত রয়েছেন, তারাও পোস্টাল ভোটে ভোট দিতে পারবেন। একইভাবে বাংলাদেশে কোনো জেলখানায় বা আইনানুগ হেফাজতে আটক ব্যক্তি এবং যে ভোটকেন্দ্রে ভোট দেওয়ার অধিকার রয়েছে সেই কেন্দ্র ছাড়া অন্য কোনো ভোটকেন্দ্রে নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালনের জন্য নিয়োজিত ব্যক্তিরাও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

আগের নিবন্ধিত প্রবাসীরা পাবেন বার্তা
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিদেশে বসবাসরত যেসব ভোটার ইতোপূর্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য পোস্টাল ভোটে নিবন্ধন করেছিলেন, তাদের ইমেইল, প্রযোজ্য ক্ষেত্রে, হোয়াটসঅ্যাপ এবং Postal Vote BD App এর মাধ্যমে বার্তা বা নোটিফিকেশন দেওয়া হবে। এরপর পোস্টাল ভোটের মাধ্যমে ভোট দেওয়ার বিষয়ে তাদের সম্মতি নিশ্চিত করে বর্তমান ঠিকানায় ব্যালট পাঠানো হবে। তবে যারা আগে পোস্টাল ভোটে নিবন্ধন করেননি, ঠাকুরগাঁও ১ আসনের এমন প্রবাসী ভোটাররাও Postal Vote BD App এর মাধ্যমে নতুন করে নিবন্ধন করে পোস্টাল ভোটে অংশ নিতে পারবেন।


এই বিভাগের আরো খবর