মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

মোঃ পাবেল আহমদ / ১২ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৩৩ মিনিটের দিকে রাষ্ট্রপতির গাড়িবহর হযরত শাহজালাল (রহ.)-এর মাজার প্রাঙ্গণে পৌঁছায়।

মাজারে অবস্থান করে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন রাষ্ট্রপতি। পরে দুপুর ১২টা ৪৯ মিনিটের দিকে তিনি মাজার প্রাঙ্গণ ত্যাগ করেন। এরপর তাঁর গাড়িবহর হযরত শাহপরাণ (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হয়।

এর আগে মঙ্গলবার সকাল ১১টা ২৭ মিনিটের দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি। সেখান থেকে গাড়িবহর নিয়ে তিনি সুরমাপারের সার্কিট হাউজে যান এবং সেখানে কিছু সময় অবস্থান করেন।পরে দুপুরের দিকে সার্কিট হাউজ থেকে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হন রাষ্ট্রপতি। মাজারে পৌঁছে তিনি জিয়ারত করেন।

রাষ্ট্রপতির সিলেট সফরকে কেন্দ্র করে নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তাঁর গাড়িবহর যেসব সড়ক দিয়ে চলাচল করেছে, সেসব এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে।


এই বিভাগের আরো খবর