রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

ডেনমার্কের কাছে ৪-১ গোলে হার

স্পোর্টস ডেস্ক / ১০ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
ডেনমার্কের কাছে ৪-১ গোলে হার
Oplus_131072

ক্রিস্টিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেল পর্তুগাল। উয়েফা নেশনস লিগের ম্যাচে নিজেদের মাঠ ব্রাগায় ডেনমার্কের কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে বিধ্বস্ত হয়েছে তারা।ম্যাচ শুরুর আগে ব্রাগার গ্যালারিতে ছিল আবেগঘন পরিবেশ। রোনালদোর নাম ও ৭ নম্বর জার্সি গায়ে মাঠে প্রবেশ করেন পর্তুগালের ফুটবলার ও শিশু মাসকটরা। গ্যালারিতে শোভা পাচ্ছিল ‘ধন্যবাদ অধিনায়ক’ লেখা ব্যানার। এছাড়া ম্যাচের সপ্তম মিনিটে দাঁড়িয়ে করতালির মাধ্যমে এই মহাতারকাকে বিশেষ সম্মান জানান সমর্থকেরা।

তবে গ্যালারির সেই আবেগ ও শ্রদ্ধার প্রতিফলন মাঠের খেলায় ঘটাতে পারেনি স্বাগতিকরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ডেনমার্ক। প্রথমার্ধের ৪৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ড্যানিশদের এগিয়ে দেন মিডফিল্ডার পিয়েরে-এমিল হইবিয়ার্গ।

বিরতির পর পর্তুগালের রক্ষণভাগে রীতিমতো ঝড় তোলেন ড্যানিশ ফরোয়ার্ড রাসমুস হয়লুন্দ। ৫০ ও ৫৭ মিনিটে মাত্র সাত মিনিটের ব্যবধানে জোড়া গোল করে দলের ব্যবধান ৩-০ করেন তিনি। এরপর ৭৫ মিনিটে ইয়োয়াকিম অ্যান্ডারসেনের গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে গিয়ে পর্তুগালের বড় হার নিশ্চিত করে ডেনমার্ক।

ম্যাচের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে বের্নার্দো সিলভা একটি গোল শোধ করলেও তা কেবল পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। দলের এমন অসহায় আত্মসমর্পণে ম্যাচের শেষদিকে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিয়ে তীব্র হতাশা প্রকাশ করেন পর্তুগিজ দর্শকেরা।উয়েফা নেশনস লিগে টানা চার জয়ের পর এটিই জর্জ জেসুসের শিষ্যদের প্রথম হার। অবশ্য এই হারের পরও ১২ পয়েন্ট নিয়ে নিজ গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে পর্তুগাল।


এই বিভাগের আরো খবর