চাকরি দিচ্ছে খুরমা উচ্চ বিদ্যালয়
খুরমা উচ্চ বিদ্যালয়, ডাকঘর : খুরমা (৩০৮৫), উপজেলা : ছাতক, জেলা : সুনামগঞ্জ এর জন্য সরকারী বিধি মােতাবেক সর্বশেষ বেসরকারী শিক্ষক কর্মচারী এমপিও নীতিমালা ২০২১ অনুযায়ী শূন্যপদে একজন প্রধান শিক্ষক নিয়ােগ করা হবে।
বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে ২ কপি ছবি, প্রয়ােজনীয় সকল পরীক্ষার সনদপত্রের সত্যায়িত কপি, অভিজ্ঞতার সনদপত্র, কর্মরত প্রতিষ্ঠানের অনাপত্তিপত্র, সর্বশেষ এমপিও কপি, মােবাইল নাম্বারসহ সভাপতি বরাবর আবেদন করুন।
বিদ্যালয়ের ঠিকানায় ডাকযােগে অথবা হাতে হাতে আবেদন পাঠাতে পারবেন।
সভাপতি
মােবাইল : ০১৭২৬-৬৮১০৫১
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন
সূত্র: দৈনিক সিলেটের ডাক ৩০ মে ২০২২ইং
