স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ছাড়পত্র নম্বর :
৪৬.০০.০০০০.০৬৩.১১.০০৪.২৩-৩৭৪, তারিখ : ০৬ মার্চ ২০২৩ অনুযায়ী অত্র পৌরসভার নিম্নে বর্ণিত শূন্য পদসমূহে কর্মচারী নিয়োগের
লক্ষ্যে বাংলাদেশী প্রকৃত নাগরিকগণের নিকট হতে আবেদনপত্র আহবান করা যাচ্ছে।
শর্তাবলী :
০১। আবেদনকারীকে নিম্ন-স্বাক্ষরকারী বরাবর জন্ম তারিখ, স্থায়ী ও বর্তমান ঠিকানা, মোবাইল ফোন নম্বর, ইমেইল (যদি থাকে) উল্লেখপূর্বক
সম্পূর্ণ জীবন-বৃত্তান্তসহ পূর্ণাঙ্গ আবেদন, সকল শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ যোগ্যতা ও অভিজ্ঞতা (যদি থাকে) সনদের অনুলিপি, বয়স
প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র / অনলাইন জন্ম নিবন্ধন সনদের অনুলিপি ও সদ্য তোলা ০৪ (চার) কপি পাসপোর্ট সাইজের রঙ্গীন ছবি
অবশ্যই ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে আবেদনপত্রের সাথে সংযুক্তাকারে ১৩ এপ্রিল ২০২৩ তারিখের মধ্যে “মেয়র,
সাভার পৌরসভা, সাভার, ঢাকা-১৩৪০” বরাবর ডাকযোগে বা সরাসরি পৌঁছাতে হবে ।
০২। সকল পদের জন্য ৩১ মার্চ ২০২৩ তারিখে আবেদনকারীর বয়স ১৮-৩০ হতে হবে। তবে মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের
বেলায় বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। এ ক্ষেত্রে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত সনদ অবশ্যই ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা
কর্তৃক সত্যায়িত করে আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে। কোটা সংরক্ষণ বিষয়ে সরকারের প্রচলিত নীতিমালা অনুসৃত হবে।
০৩। আবেদনের সাথে “মেয়র, সাভার পৌরসভা, ঢাকা” এর অনুকূলে যথাক্রমে ১-২ নং পদের জন্য ৫০০/- (পাঁচশত টাকা) এবং ৩-৬ নং
পদের জন্য ৩০০/- (তিনশত টাকা) মূল্যমানের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট/ডিডি (অফেরতযোগ্য) ও পত্র যোগাযোগের ঠিকানা উল্লেখপূর্বক
দশ টাকা মূল্যমানের ডাকটিকেট সম্বলিত একটি ফেরত খাম অবশ্যই সংযোজনপূর্বক দাখিল করতে হবে ।
০৪। আবেদনপত্র সম্বলিত খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে ।
০৫। চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন প্রেরণ করতে হবে ।
০৬। অসম্পূর্ণ ও ত্রুটিযুক্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। কোনরূপ সুপারিশ ও তদবির চাকুরী প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।
০৭। নিয়োগকৃত কর্মচারী পৌরসভার নিজস্ব রাজস্ব তহবিল হতে বেতন-ভাতাদি প্রাপ্য হবেন । ০৮। এই নিয়োগ-বাছাই সংক্রান্ত সর্বময় ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন ।
স্বাঃ/-
(হাজী মোঃ আবদুল গনি
আহবায়ক, কর্মচারী নিয়োগ-বাছাই কমিটি ও
মেয়র; সাভার পৌরসভা, ঢাকা।
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

সূত্র: দৈনিক জনকন্ঠ ২০২৩ইং