বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

স্বাস্থ্য অধিদপ্তরে চাকরি

ডেস্ক রিপোর্ট / ৩৮৯ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
চাকরি দিচ্ছে জেলা পরিষদ কার্যালয়, হবিগঞ্জ

স্বাস্থ্য অধিদপ্তরে চাকরি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানটির কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল

(সিডিসি) অপারেশনাল প্ল্যানের অধীন সারা দেশে ২৯টি পিএসএ অক্সিজেন প্ল্যান্ট ও এনএমইপি লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০২ ডিসেম্বর পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম : স্বাস্থ্য অধিদপ্তর

মন্ত্রণালয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

বিভাগ : রোগ নিয়ন্ত্রণ শাখা

পদের সংখ্যা : ৬টি

লোকবল নিয়োগ : ১৫৫ জন

পদের নাম : সাইট ইঞ্জিনিয়ার

পদসংখ্যা : ৬টি

বেতন : ৬০,০০০ টাকা (মাসিক)

বয়সসীমা : সর্বোচ্চ ৪০ বছর

শিক্ষাগত যোগ্যতা : ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস অথবা মেকানিক্যাল ন্যূনতম বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

পদের নাম : বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার

পদসংখ্যা : ২টি

বেতন : ৬০,০০০ (মাসিক) টাকা

বয়সসীমা : সর্বোচ্চ ৪০ বছর

শিক্ষাগত যোগ্যতা : বিএসসি ইন বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি

পদের নাম : টেকনিশিয়ান

পদসংখ্যা : ২৯টি

বয়সসীমা : সর্বোচ্চ ৩৫ বছর

বেতন : ২৫,০০০ (মাসিক) টাকা
শিক্ষাগত যোগ্যতা : ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, তবে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ডিগ্রিধারী প্রার্থীদের প্রাধান্য দেওয়া হবে।

পদের নাম : অপারেটর

পদসংখ্যা : ১১৬টি

বয়সসীমা : ১৮-৩০ বছর

বেতন : ২০,০০০ (মাসিক) টাকা

শিক্ষাগত যোগ্যতা : বিজ্ঞান বিভাগে এসএসসি পাস। ছয় মাসের কারিগরি কোর্স অগ্রাধিকারযোগ্য

পদের নাম : অ্যাকাউন্টস অফিসার

পদসংখ্যা : ১টি

বয়সসীমা : সর্বোচ্চ ৪০ বছর

বেতন : ১,০০,০০০ (মাসিক) টাকা
শিক্ষাগত যোগ্যতা : মাস্টার্স ইন অ্যাকাউন্টিং অথবা ফিন্যান্স ডিগ্রিধারী অথবা ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ

কর্তৃক প্রদত্ত চার্টার্ড অ্যাকাউনট্যান্ট (সিএ) ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

পদের নাম : মেডিকেল টেকনোলজিস্ট-ল্যাব

পদসংখ্যা : ১টি

বয়সসীমা : সর্বোচ্চ ৪০ বছর

বেতন : ৫৫,০০০ (মাসিক) টাকা
শিক্ষাগত যোগ্যতা : ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) ডিগ্রি থাকতে হবে। মাঠপর্যায়ে কাজের দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন : সরকারি

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)

আবেদন ফি : পরীক্ষার ফি বাবদ ১, ২ ও ৫ নং পদের জন্য ৬৬৯ টাকা; ৩ ও ৬ নং পদের জন্য ৫৫৮ টাকা এবং ৪ নং পদের জন্য ২২৩ টাকা জমা দিতে হবে।

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময় : ০২ ডিসেম্বর ২০২৩


এই বিভাগের আরো খবর