বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

জেলা পরিষদ কার্যালয়ে চাকরি

ডেস্ক রিপোর্ট / ৩০১ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
জেলা পরিষদ কার্যালয়ে চাকরি

 

জেলা পরিষদ কার্যালয়ে চাকরি

স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা এর ছাড়পত্র মোতাবেক শেরপুর জেলা

পরিষদে ১টি শূন্য পদে ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী অস্থায়ী ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

গত ২৮ নভেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা সরাসরি অথবা ডাকযোগে আবেদন করতে পারবেন।

পদের নাম: নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক

পদের সংখ্যা: ০১টি

বেতন: ৯,৩০০-২২,৪৯০ (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩ পয়েন্ট থাকতে হবে।

চাকরির ধরন: অস্থায়ী ভিত্তিতে

কর্মস্থল: শেরপুর

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

আবেদন ফি: প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, শেরপুর অনুকূলে ২০০ টাকা তফসীলি ব্যাংক হতে পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) করতে হবে।

বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহিদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।

আবেদন পাঠানোর ঠিকানা: খামের উপর পদের নাম উল্লেখ পূর্বক প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত), জেলা পরিষদ, শেরপুর বরাবরে আগামী ২৬ ডিসেম্বরের মধ্যে আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে (অফিস চলাকালীন সময়ে) পৌঁছতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ২৬ ডিসেম্বর ২০২৩


এই বিভাগের আরো খবর